ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জয়পুরহাটের আক্কেলপুর এজেন্ট ব্যাংকিং শাখার বিভিন্ন গ্রাহক ও প্রতিষ্ঠানের হিসাব থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। গতকাল দুপুরে শহরের ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে প্রথমে তারা মানববন্ধন করেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।