রাজধানীর কাকরাইলে মা শামসুন্নাহার ও ছেলে সাজ্জাদুল করিম শাওনকে গলা কেটে হত্যা মামলায় স্বামী ও সতিনসহ তিন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
গতকাল ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্র্রাপ্তরা হলেন নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী ও নিহতের সতিন শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল আমিন ওরফে জনি।
রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের আবার কারাগারে পাঠানো হয়।