গোপালগঞ্জে কারফিউ বাড়ল

শনিবার গোপালগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা ও বাজার এলাকায় আগের দুদিনের তুলনায় সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বেশি ছিল। সকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকান ও বাজারে ভিড় ছিল স্থানীয়দের। তবে স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের চলাচল ছিল অনেকটাই কম।

গোপালগঞ্জে আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আজ (১৯ জুলাই) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। টানা ৫ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত পাঁচজন। পরিস্থিতি মোকাবেলায় ওইদিন বিকালে জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেন। পরে সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

এরপর শুক্রবার বিকালে কারফিউয়ের মেয়াদ শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানোর কথা এবং সর্বশেষ রাত ১১টার দিকে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কথা জানায় গোপালগঞ্জ জেলা প্রশাসন।

শনিবার গোপালগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা ও বাজার এলাকায় আগের দুদিনের তুলনায় সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বেশি ছিল। সকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকান ও বাজারে ভিড় ছিল স্থানীয়দের। তবে স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের চলাচল ছিল অনেকটাই কম। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন শহরের সব ধরনের মার্কেট ও দোকানপাট বন্ধ ছিল। খোলা হয়নি হোটেল ও রেস্তোরাঁগুলোও।

আরও