গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় পূর্ণিমা ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।