ঝালকাঠিতে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক শিশু দগ্ধ হয়েছে। গতকাল ভোরে সদর উপজেলার নবগ্রাম বাজার এলাকার বিষু দাসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ঘরের ভেতরে থাকা অন্যদের উদ্ধার করা হলেও বিষু দাসের বড় মেয়ে দগ্ধ হয়। দগ্ধ শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।