করোনা রোগী শনাক্তে সিরাজগঞ্জে ল্যাব উদ্বোধন

নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। এটিই সিরাজগঞ্জের করোনায় আক্রান্ত রোগী শনাক্তের প্রথম ল্যাব। গতকাল বিকালে কলেজের একাডেমিক ভবনে ল্যাবটির উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। এটিই সিরাজগঞ্জের করোনায় আক্রান্ত রোগী শনাক্তের প্রথম ল্যাব। গতকাল বিকালে কলেজের একাডেমিক ভবনে ল্যাবটির উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি। 

এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল, কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি। তারই একটি বড় অংশ এই পিসিআর ল্যাব স্থাপন। এতে দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জের মানুষের মাঝে করোনা সংক্রমণ নির্ণয় করা সম্ভব হবে। 

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল বলেন, করোনা নির্ণয়ে আরটি-পিসিআর ল্যাবে প্রতি শিফটে ৯৪ জনের স্যাম্পল পরীক্ষা করা সম্ভব। প্রতিদিন দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। কলেজের একাডেমিক ভবনের পঞ্চম তলায় এ ল্যাবটি স্থাপন করা হলো। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে ল্যাবটি যাত্রা শুরু করল।

কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন, নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে

নমুনা পরীক্ষার জন্য আটজন অধ্যাপক, আটজন প্রভাষক, আটজন ল্যাব টেকনিশিয়ানসহ মোট ৩১ জনের একটি টিম গঠন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে প্যাকেটজাত নমুনা সংগ্রহ করা হবে। প্রাথমিক পর্যায়ে নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে এক সপ্তাহ সময় লাগবে। পরবর্তী সময়ে প্রতিদিনের নমুনা সংগ্রহের রিপোর্ট প্রতিদিনই দেয়া সম্ভব হবে।

 

আরও