খুলনা-মোংলা নির্মাণাধীন রেললাইনে ট্রলির চাপায় চালক নিহত

খুলনা-মোলা নির্মাণাধীন রেললাইনে কর্মরত অবস্থায় হাইড্রলিক ট্রলির চাপায় আব্দুল্লাহ সরকার (২৪) নামের এক ট্রলির চালক নিহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মোংলার দিগরাজ এলাকায় কাজ করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। পরে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যা উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিলে কর্তৃব্য চিকিৎসক আব্দুল্লাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ যশোরের বাঘার উপজেলার নারকেলবাড়ীয়া গ্রামের মো. রবান্নী সরকারে ছেলে। আব্দুল্লাহ সরকার খুলনা-মোংলা নির্মানাধীণ রেল লাইনে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন-এর সাব এজেন্সির ট্রলির চালক হিসেবে কাজ করতেন।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত আব্দুল্লাহকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যাই সেখানে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের বরাত দিয়ে জাহাঙ্গীর আহমেদ আরও বলেন, পাথর ভর্তি ট্রলি নিয়ে এসে আনলোড করছিল। কিন্তু হাইড্রোলিকে সমস্যা হয়ে ইঞ্জিন উপরে ওঠানোর পর নিচে নামছিল না। আব্দুল্লাহ ট্রলির নিচে ঢুকে টান দিচ্ছিল। এসময় হঠাৎ করে ট্রলি পরে আব্দুল্লাহ আহত হন।

মোংলা বন্দর হাসপাতাতেল চিফ মেডিকেল অফিসার ডা. আব্দুল হামিদ বলেন, শ্রমিক আব্দুল্লাহকে মৃত অবস্থায় ফায়ার সার্ভিসের লোকেরা নিয়ে এসেছিল। তার মাথা, বুক ও মুখ মন্ডল থেতলানো ছিল।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহর মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। রেলওয়ে কৃর্তপক্ষ ও আব্দুল্লাহর পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও