ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

এদিন সকালে ১৬৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৬২ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছিল লাহোর, আর সূচক ১৫৬ নিয়ে তৃতীয় অবস্থানে ছিল দিল্লি।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রায়ই ওপরের দিকে স্থান পায় রাজধানী ঢাকা। তবে আজ সোমবার (২৩ জুন) ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে চলে এসেছে।

এদিন সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ৭৭ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ২১তম স্থানে অবস্থান ঢাকার। বায়ুর এ মানকে মাঝারি বা ‘সহনীয়’ বলে ধরা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের হালনাগাদ তথ্য বলছে, এদিন সকালে ১৬৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৬২ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছিল লাহোর, আর সূচক ১৫৬ নিয়ে তৃতীয় অবস্থানে ছিল দিল্লি।

এ ছাড়া, ১৫৫ ও ১৫৩ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম শহর ছিল যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা ও উগান্ডার কাম্পালা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরও