হাদি হত্যাকাণ্ড

ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ

হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরো একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পাড় হয়ে ভারতে পালিয়ে গেছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরো একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পাড় হয়ে ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেয়া হবে। আগামী ৭-৮ দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া হবে।

আরও