কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এল মৃত ডলফিন। আট ফুট দৈর্ঘ্যের এ ডলফিন ইরাবতী প্রজাতির।

গতকাল সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানির সঙ্গে এটি ভেসে আসে। স্থানীয় লোকজন জানান, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা এর অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত দেয়। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ডলফিনটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে।

আরও