কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপি, মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লীর তল গ্রামের আব্দুর সাত্তার (৩৮) ও আজোয়াটারী ছড়ারপাড় গ্রামের রসুল আলী (৪৮)। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিন্নাবাড়ী এলাকায় অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় তাদের দুজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৭ লাখ ৮৬ হাজার ৫০০ ভারতীয় রুপি।