প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তোফায়েল আহমেদ জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের বাসিন্দা শরীফ আলীর সঙ্গে প্রতিবেশী সালেক মিয়ার জমি নিয়ে বিরোধ হয়। ওই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনা করেন শরীফ আলী।

জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা করার দায়ে শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন মৌলভীবাজারের দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার দুপুরে এ রায় দেয়া হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তোফায়েল আহমেদ জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের বাসিন্দা শরীফ আলীর সঙ্গে প্রতিবেশী সালেক মিয়ার জমি নিয়ে বিরোধ হয়। ওই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনা করেন শরীফ আলী।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এক রাতে ঘুমন্ত অবস্থায় নিজের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন শরীফ আলী। পরে এ হত্যার দায় প্রতিবেশী সালেক মিয়ার ওপর চাপানোর চেষ্টা করেন তিনি। তবে শরীফ আলীর স্ত্রী নেকজান বিবি ঘটনার প্রকৃত কারণ জানতে পারেন। পরে তিনি স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় আজ দুপুরে শরীফ আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

আরও