ভুখা মিছিল

শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে ভুখা মিছিল ও বিক্ষোভ করেছেন বরিশালের অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীরা।

গতকাল শতাধিক শ্রমিক কারখানার প্রধান ফটক থেকে রূপাতলী গোল চত্বর পর্যন্ত মিছিল করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জানান, কারখানা বন্ধের নোটিসে সপ্তাহ ধরে শ্রমিকরা অনিশ্চয়তায় ও মানবেতর দিন কাটাচ্ছেন। দ্রুত বকেয়া মজুরি ও সার্ভিস বেনিফিট পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

আরও