গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেছেন, গাজীপুর সিটির মাস্টারপ্ল্যানের কাজ চলছে। এজন্য একসেস এশিয়া নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছিল, কিন্তু তারা চুক্তি অনুযায়ী কাজ করতে না পারায় গত বছরের ২৮ জুলাই ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সঙ্গে এ প্রকল্পের রিভাইজ চুক্তি হয়। এ পর্যন্ত মাস্টারপ্ল্যানের কাজ প্রায় ৫৫ শতাংশ শেষ হয়েছে।
গতকাল ডুয়েট ক্যাম্পাসের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প স্টেকহোল্ডার কনসালটেশন ও ফোকাস গ্রুপ ডিসকাসন ওয়ার্কশপের প্রথম পর্বে বিশেষ অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।