শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় দ্বিতীয় দিনের অভিযানে আরো ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী (পরিচালন ও নকশা) রবিউল আলম, উপপরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা।