রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের একটি বাগাড় মাছ। গতকাল দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় সিদ্দিকুর রহমানের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। সেখান থেকে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন আড়তদার চান্দু মোল্লা।
আড়তদার চান্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীতে এখন মাঝেমধ্যেই বড় মাছ ধরা পরছে। তবে দুই-এক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় মাছ। এ ধরনের মাছের চাহিদা বেশি। মাছটি অনলাইনে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। প্রতি কেজিতে ১০০ টাকা লাভ পেলেই বিক্রি করা হবে।’