চট্টগ্রাম বন্দরের সদরঘাট এলাকায় নির্ধারিত সময়ের বেশি গমভর্তি লাইটার জাহাজ নদীতে আটকে রাখার অভিযোগে অভিযান চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৯টি জাহাজকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী বড় জাহাজ থেকে পণ্য খালাসের পর সর্বোচ্চ তিন দিনের মধ্যে লাইটার জাহাজ খালাস করার কথা থাকলেও অভিযানে দেখা যায় কয়েকটি জাহাজ ৩০ থেকে ৩৪ দিন পর্যন্ত গম বহন করে কর্ণফুলী নদীতে অবস্থান করছিল। এতে নৌপথে যানজট সৃষ্টি এবং পণ্য সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকটের ঝুঁকি তৈরি হওয়ায় জরিমানা করা হয়েছে বলে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।