রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার বিচারের দাবিতে বিকাল তিনটায় শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা।
ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাওয়ার পর শাহবাগ মোড় দিয়ে আবার যান চলাচল শুরু হয়েছে।