শিবগঞ্জে বালতির পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকায় পানিভর্তি বালতিতে ডুবে সোহান আলী (১) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকায় পানিভর্তি বালতিতে ডুবে সোহান আলী (১) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশু সোহান ওই গ্রামের ডালিম উদ্দিনের ছেলে।

মনাকষা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মীর চাঁদ জানান, বুধবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে সবার অজান্তে বাড়িতে টিউবওয়েলের পাশে থাকা পানিভর্তি বালতিতে ডুবে মারা যায় সোহান।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও তিনি জানান।

আরও