নবাবগঞ্জে আ.লীগ নেতারা

বিএনপি-জামায়াত অপশক্তিকে প্রতিহত করা হবে

স্বাধীনতার এ মাসে বিএনপি, জামায়াতসহ স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে।

স্বাধীনতার এ মাসে বিএনপি, জামায়াতসহ স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে। যারা বাংলাদেশকে খুনি ও সন্ত্রাসীদের হাতে তুলে দিতে চায়, দেশকে একটিলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আজকের এ শান্তি সমাবেশ। গতকাল ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন। 
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বলেন, ‘এ শান্তি সমাবেশ প্রমাণ করেছে আওয়ামী লীগ জনগণের দল। বাংলার মাটিতে কোনো রাজাকার, জামায়াত বিএনপির ঠাঁই নেই। বাংলাদেশের মানুষ বারবার বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’৭৫-এর ১৫ আগস্ট পরিবার-পরিজন হারিয়ে এ দেশের মানুষকে আপন করে নিয়েছেন।’ 

আরও