নওগাঁয় ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নিহত

নিহত হাবিব নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদ (চাক্কু) এর ছেলে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত হাবিব নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদ (চাক্কু) এর ছেলে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পোরশা থানার পরিদর্শক (ওসি তদন্ত) শাহ্ আলম জানান, দুপুরে স্কুলের টিফিনের সময় হাবিব বাড়ি যাচ্ছিল। এ সময় স্থানীয় একটি ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

আরও