বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দিবসটি উপলক্ষে শনিবার (১০ মে) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, এ বছরের বুদ্ধ পূর্ণিমার উদযাপন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে। যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্যের জন্য গৌতম বুদ্ধের শিক্ষাগুলো আগের যেকোনো সময়ের চেয়ে আরো বেশি প্রাসঙ্গিক।
এ পবিত্র দিনে মানবজাতির সামনের পথ হোক বোঝাপড়া, সহানুভূতি ও আনন্দে আলোকিত- এ কামনা করেন প্রধান উপদেষ্টা।