জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: আল্টিমেটাম দিয়ে প্রশাসনিক ভবন খুলে দিল আন্দোলনরত শিক্ষার্থীরা

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেয় আন্দোলনকারীরা। এ সময় প্রশাসনিক ভবনের মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তর পরিচয় শনাক্ত ও তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আল্টিমেটাম দিয়ে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেয় আন্দোলনকারীরা। এ সময় প্রশাসনিক ভবনের মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, আমরা আমাদের ৬ দাবিতেই অনড় রয়েছি। এর মধ্যে শেষের ৪ টি দাবি সময়সাপেক্ষ হলেও প্রথম দুটি স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়েছি। এ সময়ের মধ্যে প্রশাসনকে অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে হবে এবং এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমি শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে একমত। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার বিষয়টি সম্পূর্ণ কমিটির ওপর। তবে আমরা চেষ্টা করব দ্রুত সমস্যাগুলো সমাধান করার জন্য।

আরও