নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে আহত ২২

আটপাড়া উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামের মঞ্জুরুল হক ও রাব্বি মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। সেই জেরে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ দুপক্ষের কমপক্ষে ২২ জন আহত হন।

নেত্রকোনার মদনে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জোসনা আক্তার (৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০), সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭) সিময়া (১৬) তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২) সাইফুল (৪০)। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া গুরুতর আহত হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০) শফিউল্লাহ (৪২) জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীরের (৪৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটপাড়া উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামের মঞ্জুরুল হক ও রাব্বি মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। সেই জেরে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ দুপক্ষের কমপক্ষে ২২ জন আহত হন।

এর এক মাস আগেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলা রয়েছে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন ঘোষ জানান, সংঘর্ষের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও