চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি জব্দ

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির একটি দল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়ায় অভিযান চালায়। এ সময় দুটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন জব্দ করে।

সংসদ নির্বাচনের দু’দিন আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে বেলা ১২টায় বিজিবির ৫৩ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির একটি দল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়ায় অভিযান চালায়। এ সময় দুটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন জব্দ করে।

বিজিবি অধিনায়ক বলেন, সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরেই অস্ত্র আসছে। এরই ধারাবাহিকতায় আজকের অস্ত্রগুলো এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা।

গত ৬ মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড গুলি ও সাড়ে ৯ কেজি বিস্ফোরক জব্দ করেছে বিজিবি।

আরও