দিনাজপুরে আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। গতকাল পুলিশ জানায়, রোববার আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহের একজনের নাম রাসেল মিয়া (২৭) এবং অন্যজনের নাম আল আমিন (২৮)। রাসেলের বাড়ি সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতাড়া গুচ্ছগ্রামে। অন্য যুবক আল আমিনের বাড়ি দিনাজপুর শহরের নিমনগর দক্ষিণ বালুবাড়ীর লাইনপার বস্তি এলাকায়।