গাইবান্ধায় শফিকুর রহমান

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে চাই

বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই।

আমরা এ ধরনের বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায়–ইনসাফের বাংলাদেশে সবার জন্য সমান অধিকার থাকবে। তা আমরা নিশ্চিত করতে চাই। এজন্যই ছিল গণভোট। সরকারে যারা আছেন, তারাও বলেছিলেন, হ্যাঁ ভোটে রায় দেন। এখন আমরা “হ্যাঁ”র ওপরে আছি, তারা “না” হয়ে গেছে।’

গতকাল দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চবিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির ও গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের সংসদ সদস্য আবদুল ওয়ারেছ।

জনসমাবেশে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আবদুল করিম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।

আরও