নেত্রকোনায় খালের ইজারা বাতিলের দাবি

নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলায় জলমহালের নামে নাইওরী খালের ইজারা বাতিল দাবিতে মানববন্ধন করা হয়েছে।

নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলায় জলমহালের নামে নাইওরী খালের ইজারা বাতিল দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খালিয়াজুড়ীর চাকুয়া গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছে স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার, খালিয়াজুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অজিত বরণ সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুয়েব সিদ্দিকী প্রমুখ। 

আরও