স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে ও অন্যায় করেছে তাদের ছাড় দেয়ার প্রশ্নই উঠে না। জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গতকালের ঘটনা নিয়ে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্য ছিল, তবে এতো বেশি হবে সে তথ্য ছিল না। ভবিষ্যতে যেন আর এমন ঘটনা না ঘটে, সে নির্দেশনা দিয়েছি। এর জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে উপদেষ্টা আরো বলেন, যারা হামলা চালিয়েছে, অন্যায় করেছে, তাদের ছাড় দেয়া হবে না।