ডা. শফিকুর রহমানের দাবি

চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি

অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির শফিকুর রহমান। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

পোস্টে জামায়াতের আমির লেখেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে; কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।’ তিনি লেখেন, ‘আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোয়ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।’

সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকার জামায়াতের দাবিগুলোকে আমলে নেয়নি অভিযোগ করে দলটির আমির লেখেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।’

আরও