হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী

দুই দেশের প্রধানমন্ত্রী যখনই উপযুক্ত সময় মনে করবেন, তখনই সফর হবে

দুই পক্ষেরই কিছু রাজনৈতিক বাস্তবতা রয়েছে— উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, সেগুলোও সময়ের সঙ্গে সমাধান হয়ে যাবে। বিষয়গুলো এখন প্রক্রিয়াধীন। সবকিছুই শেষ পর্যন্ত এগিয়ে যাবে। সামগ্রিকভাবে পরিস্থিতি সম্পূর্ণ ইতিবাচক। আমি নিশ্চিত এবং আমরা খুবই আত্মবিশ্বাসী যে, দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখনই সফরের জন্য উপযুক্ত সময় মনে করবেন, তখনই তা হবে

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে এর আগে যা আলোচনা হয়েছে, তার সঙ্গে নতুন করে বেশি কিছু যোগ করার নেই। আমি আবারো বলছি, আমাদের আমন্ত্রণ উন্মুক্ত রয়েছে। তবে আমার মনে হয় না, এ নিয়ে এখন কোনো তাড়াহুড়ার প্রয়োজন আছে। যখন সময় হবে, নিশ্চয়ই সফর হবে। সবকিছুই অত্যন্ত ইতিবাচক।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকালের এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, ‘তবে আমাদের উপযুক্ত সময় দিতে হবে। একটা সময়ের মধ্যে সবকিছু ইতিবাচকভাবে এগিয়ে যাবে। এ নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি ইতিবাচক, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ইতিবাচক, বাংলাদেশের জনগণও ইতিবাচক। আমি যখন রাস্তায় হাঁটি এবং মানুষের সঙ্গে কথা বলি, তখনও সবকিছু ইতিবাচকই দেখি।’

দুই পক্ষেরই কিছু রাজনৈতিক বাস্তবতা রয়েছে— উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘সেগুলোও সময়ের সঙ্গে সমাধান হয়ে যাবে। বিষয়গুলো এখন প্রক্রিয়াধীন। সবকিছুই শেষ পর্যন্ত এগিয়ে যাবে। সামগ্রিকভাবে পরিস্থিতি সম্পূর্ণ ইতিবাচক। আমি নিশ্চিত এবং আমরা খুবই আত্মবিশ্বাসী যে, দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখনই সফরের জন্য উপযুক্ত সময় মনে করবেন, তখনই তা হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি তাকে খুবই সোজাসাপ্টা, খোলামেলা ও অকপট একজন মানুষ হিসেবে পেয়েছি। আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। সবসময়ই আমাদের আলোচনায় একটি ইতিবাচকতা থাকে।’

তিনি বলেন, ‘আজ কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। আজকের সাক্ষাৎটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। ভারতীয় হাইকমিশনার হিসেবে আমি তাকে অভিনন্দন জানাতে এসেছিলাম। তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমার শুভেচ্ছা জানিয়েছি। নিউইয়র্কে তার দারুণ একটি বৈঠক হয়েছে। সব মিলিয়ে এটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ।’

হুমায়ুন কবির প্রসঙ্গে আরো বলেন, ‘আমি তার নতুন দায়িত্বের সাফল্য কামনা করেছি। তার নতুন দায়িত্বের জন্য তাকে আমার আন্তরিক শুভকামনা জানিয়েছি। তার জন্য সর্বোত্তম সাফল্য কামনা করছি।’

আরও