বগুড়ায় দরপত্র চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের নামে মামলা

বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে হাটবাজারের দরপত্র কৌশলে চুরি করে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে হাটবাজারের দরপত্র কৌশলে চুরি করে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে আসামি করা হয়েছে। 

শুক্রবার মধ্যরাতে ইউএনওর অফিস সহকারী মোজাহাইদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর শাজাহানপুর উপজেলার মোট ২২টি হাটবাজারের অনুকূলে গত ১২ ফেব্রুয়ারি ইজারা দরপত্র আহ্বান করা হয়। গত ২ মার্চ বেলা ২টা পর্যন্ত ছিল দরপত্র জমা দেয়ার শেষ সময়। বেলা ৩টায় দরপত্র খোলার সময় নির্ধারণ করা ছিল। যথাসময়ে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইজারা কমিটির উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হয়। দরপত্র যাচাই-বাছাইয়ের একপর্যায়ে বিকাল পৌনে ৪টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান উপজেলার জামাদারপুকুর হাটের একটি দরপত্র কৌশলে চুরি করে নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েলের হাতে দেন। জিয়াউল হক জুয়েল ওই দরপত্র নিয়ে দ্রুত সটকে পড়েন। এমন ঘটনায় ইউএনও সাইদা খানম হতভম্ব হয়ে পড়েন। পরে তিনি অডিটোরিয়াম থেকে চলে যান। একপর্যায়ে প্রায় ৩০ মিনিট পর ওই দরপত্র আবারো ফেরত দেয়া হয়।

ইউএনও সাইদা খানম জানান, উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাক্স খোলার পর দরপত্রগুলোর তালিকা করা হচ্ছিল। এ সময় মাঝিড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান চোখ ফাঁকি দিয়ে জামাদারপুকুর হাটের একটি দরপত্র চুরি করে নিয়ে যান। অফিস স্টাফদের ধারণ করা ভিডিও থেকে চুরির বিষয়টি নিশ্চিত হন।

আরও