নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় সড়ক দখল করে বসানো দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি ছয় দোকানিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।