তিনি বলেন, ‘পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। এটি আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। একসময় এই সোনালি আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল। আজকে এটা অনেকটা পিছিয়ে গেছে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল বন্ধ পাটকলগুলো আবার চালু করা। এ খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা।’
গতকাল দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টেক্সইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০০১ সালে প্লাস্টিকের শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আমরা আবার প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে পাটের তৈরি পণ্য ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করব।’
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।