পটুয়াখালিতে বাস চলাচল বন্ধ ঘোষণা

মহাসড়কে তিন চাকার বাহন বন্ধের দাবিতে শুক্রবার সকাল থেকে পটুয়াখালীতে বাস মিনি বাস মালিক সমিতির ডাকা ধর্মঘট চলছে।

মহাসড়কে তিন চাকার বাহন বন্ধের দাবিতে শুক্রবার সকাল থেকে পটুয়াখালীতে বাস মিনি বাস মালিক সমিতির ডাকা ধর্মঘট চলছে।

অভ্যন্তরীণ রুটসহ ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পটুয়াখালী বাস-মনিবিাস মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়ছে কুয়াকাটা আগত পর্যটকসহ সাধারণ যাত্রীরা।

বাস বন্ধ থাকায় মটরসাইকেল, অটোরিকশা কিংবা অন্যসব বাহনে করে যার যার গন্তব্যে যেতে প্রকৃত ভাড়ার চেয়ে যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুন বেশি ভাড়া।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতি জানায়, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে চলছে ব্যাটারিচালতি মাহেন্দ্র, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক। আইন ও নিয়মকানুনের তোয়াক্কা না করে দূরপাল্লার পরবিহনরে সঙ্গে পাল্লা দিয়ে সড়ক ও মহাসড়কে দাবিয়ে বেড়াচ্ছে তিন চাকার গাড়ি। আর এসব বাহন মহাসড়কে চলার কারণে প্রতিদিন ঘটছে নানান র্দূঘটনা।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি গোলাম মাওলা দুলু মৃধা জানান, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তিন চাকার বিভিন্ন যান মহাসড়ক থেকে প্রশাসন না সরালে পরিবহন বন্ধ থাকবে।

 

আরও