চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত বেড়ায় স্পৃষ্ট হয়ে কৃষিকর্মীর মৃত্যু

মাছ চুরি ও প্রাণী দ্বারা মাছ ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে তিনি পুকুরের চারপাশে জিআই তার দিয়ে বেড়া দেন। আর সেটিতে বিদ্যুৎ সংযোগ দেন।

চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত তারে স্পৃষ্ট হয়ে চান মিয়া (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি একই গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা সাহেব আলীর ছেলে।

রোববার (২২ জুন) সকালে চুয়াডাঙ্গার সদর উপজেলার ঝাঁঝরি গ্রামে এ ঘটনা ঘটে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, একই এলাকার রজব আলীর ছেলে আব্বাস আলী কেরু অ্যান্ড কোম্পানির একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। মাছ চুরি ও প্রাণী দ্বারা মাছ ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে তিনি পুকুরের চারপাশে জিআই তার দিয়ে বেড়া দেন। আর সেটিতে বিদ্যুৎ সংযোগ করেন।

এদিন সকালে চান মিয়া পুকুরের পাশ দিয়ে কৃষিকাজে যাওয়ার সময় অসাবধানতাবশত জিআই তারে হাত দিলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি শহীদ তিতুমীর।

আরও