জুলাই গণঅভ্যুত্থানে আহত চারজনের চিকিৎসাধীন অবস্থায় বিষপান

আজ রোববার (২৫ মে) তারা বিষপান করেন। তারা এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহত চারজন চিকিৎসাধীন অবস্থায় বিষপান করেছেন।

আজ রোববার (২৫ মে) তারা বিষপান করেন। তারা এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকদের সূত্রমতে, তারা সুস্থ হয়ে উঠছেন। তবে তারা কেন বিষ পান করেছেন, তা জানা যায়নি।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, বিষ পান করা চারজন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ বেলা দুইটা থেকে আড়াইটার দিকে তারা বিষপান করেন। কর্তৃপক্ষ জানার পর চারজনকেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

আরও