কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করার সময় পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে। তারা কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করার সময় পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ‌নেয়াজ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

আরও