জাবিতে মীর মশাররফ হোসেন হলের পুনর্মিলনী ১৪ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন আবাসিক হলের প্রথম পুনর্মিলনী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন আবাসিক হলের প্রথম পুনর্মিলনী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শেখ মনোয়ার হোসেন বলেন, আমাদের পারস্পরিক মেলবন্ধনকে আরো সুদৃঢ় করে সামাজিক দায়বদ্ধতাকে প্রতিপালনের লক্ষ্যেই এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে হলসংলগ্ন একটি সমৃদ্ধ পাঠাগার স্থাপনসহ বিভিন্ন সহযোগিতামূলক পরিকল্পনার কথা জানান।

আরও