মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় আত্রাই নদ থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতিকুর কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। গত সোমবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। মান্দা থানার ওসি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

আরও