নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে পাবনাগামী একতা পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনায় কদিমচিলান এলাকা থেকে বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।