গতকাল দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কালাম আজাদ, সেলিম ইসলাম, মেহেদী হাসান, রাজু মিয়া ও সাগর। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে আটজন আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম ও সাগর এখনো পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আলী আসগর এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই গোহাইল ইউনিয়নের শিশু রিফাতকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে অপহরণের চারদিন পর তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন রিফাতের স্বজনরা।