যশোরে বাসের ধাক্কায় নিহত ২

নিহতরা হলেন— গাইবান্ধা জেলার শাঘাটার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন (২৭) ও মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪০)।

যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজ মোড়ে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন। আজ রোববার (৬ জুলাই) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাইবান্ধা জেলার শাঘাটার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন (২৭) ও মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪০)।

পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। মণিরামপুর সরকারি কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে বাসটি সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি প্রায় ৩০ মিটার এগিয়ে গিয়ে আবার এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এতে দুর্ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় পথচারী নাজমুল মারা যান। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে স্থানীয় জনতা বাসটি আটক করে চালক আব্দুল গণিকে (৩৫) পুলিশের কাছে সোপর্দ করে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

আরও