নরসিংদীতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গতকাল ট্রেনে কাটা পড়ে পেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত পেয়ারা বেগম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূঁইয়ার স্ত্রী। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।