গাইবান্ধায় গোসলে নেমে তিন কিশোরের তর্ক, একজনকে ডুবিয়ে হত্যার অভিযোগ

অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায় এবং স্থানীয়রা রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

গাইবান্ধায় তিন কিশোর এক সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে তর্কের জেরে একজনকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে।

গতকাল বিকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

১৫ বছর বয়সী নিহতের নাম রাহত। হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে সে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে উত্তর হরিণ সিংহা গ্রামের বিশাল আকারের হাওয়াই দিঘিতে রাহাতের সঙ্গে গোসল করতে নামে আরো দুই কিশোর, তাদের বয়সও ১৫ বছর। গোসলে নেমে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে অন্য দুজনে মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে।

এসময় অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায় এবং স্থানীয়রা রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে নিহতের বাড়িতে পুলিশ গেলে পরিবার তাদের সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতারে মর্গে নেয়া হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরও