সংকট নিরসনে নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

যানজট সমস্যা ও ব্যবসায়ীদের চলমান সংকট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জে জাতীয় ১০টি ও স্থানীয় ৩৩টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

যানজট সমস্যা ও ব্যবসায়ীদের চলমান সংকট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জে জাতীয় ১০টি ও স্থানীয় ৩৩টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বারের সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বিকেএমইএর প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক, পরিচালক ও সাবেক সহসভাপতি মনসুর আহমেদ, সহসভাপতি (অর্থ) সোহেল সারোয়ার মোর্শেদ, আটা-ময়দা মালিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, বাংলাদেশ নিটিং অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সভায় সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের যানজট একটি বড় সমস্যা। দুই বছর আগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বৈঠক করে একটি সমাধান করে দিয়েছিলাম। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সব নিয়মকানুন ভেঙে নগরীতে ট্রাক প্রবেশের নামে টোকেন বাণিজ্য শুরু করা হয়েছে।

আরও