রূপগঞ্জে ট্রাকের চাপায় পোশাক শ্রমিক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শেখ ফরিদ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় শেখ ফরিদ (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউখাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ ফরিদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পালগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি রূপগঞ্জের ভুলতা এলাকার রবিনটেক্স পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শেখ ফরিদ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, শেখ ফরিদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

আরও