নাটোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে সেনা সদস্যের মৃত্যু

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাটোর থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়।

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আল আমীন নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দশ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মৃত আল আমীন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের ওসিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাটোর থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আল আমীনের মৃত্যু হয়। এ সময় ৬ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আরও