গতকাল ভোরে আগুনে সূত্রপাত হয়। ভূরুঙ্গামারী উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।