বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবে ইসি

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৩ দিন আগে থেকে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা সচল রাখার জন্য বলা হয়েছে।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনে সব ভোটকেন্দ্রে নির্বাচনের তিনদিন আগে থেকে সিসি ক্যামেরা ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৩ দিন আগে থেকে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা সচল রাখার জন্য বলা হয়েছে। যে কক্ষে সিসি ক্যামেরা আছে সে কক্ষে ভোট গণনা করতে হবে এবং নির্বাচন শেষে সিসি ক্যামেরার তথ্য সংরক্ষণ করারও নির্দেশনা দেয়া হয়েছে।

আরও